শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর-লুটপাট

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল সরদার ও আবদুল সরদারে বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালি গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, চন্ডিখালি গ্রামের সাইদ খাঁ ও সাইফুল ইসলামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে বিভিন্ন সময় দুই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সর্বশেষ বুধবার দুপুরে সাইফুল সরদার ও আবদুল সরদারের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম বলেন, মাঠ থেকে সাইদের নেতৃত্বে বেশ কয়েকজন আমার স্বামীর উপর হামলা করে। পরে আমার দেবর রাসুলকে মারধর করে। পরের দিন সাইদ আমার ছেলেকে তার জমি চষে করে দিতে বলে। ছেলে চষে দিবে না বলাতে সাইদ, রশিদ, শহীদ, মন্টু, জামির, লালচাঁন, শুকুর, রাশেদ, প্রবাল, রাসেলসহ ২০ থেকে ২৫ জন আমাদের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ সময় তারা গরু বিক্রি করা ১ লাখ টাকা, স্বর্ণের চেইন, কানের দুল নিয়ে গেছে। আমি সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শুকুর বলেন, আমি এ সময় বাড়িতে ছিলাম না। তবে যতটুকু জেনেছি, সাইদকে মারধরের পর আমাদের লোকজন তাদের বাড়ি ভাংচুর করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, ভাংচুর ও লুটপাটের বিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে সাইদকে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: