শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার দুপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুশান্ত চন্দ্র রায়।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারীগণ ৩৫ টি স্টলে তাদের পালিত প্রাণি ও বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের উৎপাদিত ঔষধ প্রদর্শন করেন। পরে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: