শ্রীপুরে ২৫ হাজার ৬২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলায় ২০ ফেব্রুয়ারী দিনব্যাপী ২৫ হাজার ৬২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ নিশাত তাসনিম মনীষা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পাট অফিসার সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা। সভাটি সঞ্চালনা করেন ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, এবারের ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ৮টি ইউনিয়নের ১৯২ টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৩৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ২৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: