শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র সুযোগ্য সন্তান যুগ্ম জেলা জজ আবু হাসান খায়রুল্লাহ, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এসএম আব্দুর রহমান, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার-২ রেজাউর রহমান রিজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার ওয়ালিউজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম লিয়াকত আলী দোয়া মাহফিল পরিচালনা করেন।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: