শ্রীপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে রোববার সকাল ১০ টায় উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৬ জন সহকারী শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবিতা রানী ভদ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্ট সেন্টারের ইন্সপেক্টর নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শেখ, চন্ডিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বজন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযুবুল আজম, ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুল হক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শ্রীপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জোয়ার্দার আবু হান্নান টিটো, সহ সাধারণ সম্পাদক ইবনে আজম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহম্নেদ, মহিলা সম্পাদিকা তানজিরা ইসলাম হেনা, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, বাকীবিল্লাহ, মনিরুজ্জামান লিটন প্রমুখ।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: