শ্রীপুরের সাবেক প্রধান শিক্ষক তোরাব আলীর মৃত্যুবরণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহি শ্রীপুর মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক এম. তোরাব আলী বুধবার ইন্তেকাল করেছেন। (ইন্নালি …. রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর। তিনি তিন পুত্র সন্তান স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানায়, সকাল ৬ টায় তিনি শ্রীপুর সদরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিদ্যালয়সহ মাগু‍রার শিক্ষাঙ্গণের প্রিয়মুখ এম তোরাব আলীর মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলিসহ বিশিষ্ঠজনেরা।

বুধবার জোহর নামাজের পর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং আসরের নামাজের পরে তার নিজ গ্রাম জোকা প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে জোকা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: