মাগুরাতে ধানের বদলে বেগুন চাষ!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বেগুন অধিক লাভজনক ফসল হওয়ায় ধান চাষ ছেড়ে বেগুন চাষের প্রতি ঝুকছেন মাগুরার বিভিন্ন গ্রামের কৃষকরা।

বেগুন চাষ করে একদিকে কৃষকরা যেমন আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অন্যদিকে জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সবজির চাহিদা পুরনে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন।

জানাগেছে, অনেক কৃষকই বোরো মওসুমে তাদের জমিতে বোরো ধান চাষ না করে বেগুন চাষ শুরু করেছেন। অধিক লাভজনক হওয়ায় এলাকার অনেক কৃষকই ৫ কাঠা থেকে সর্বোচ্চ দুই বিঘা পর্যন্ত জমিতে বেগুনের চাষ করেছেন। এসব এলাকায় মাঠে মাঠে এখন কেবল বেগুনের ক্ষেত।

পাইকারী কাঁচা তরকারী ব্যবসায়ীরা সরাসরি ক্ষেত থেকে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। এতে করে তারা সার্বিক ভাবে অনেক বেশী লাভবান হচ্ছেন কৃষকরা। যার ফলে যে এলাকায় কোন দিন সবজি চাষ সম্ভব ছিল না সেখানকার কৃষকরাও এখন বেগুন চাষের প্রতি ঝুকছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: