মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ফায়ার সার্ভিস যাবার আগেই পুড়ে ছাই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর সদরের হাসপাতালপাড়া এলাকায় অগ্নিকান্ডে মালামালসহ ৩টি ঘর সম্পূর্নরুপে পুড়ে গেছে। শনিবার রাত ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মঞ্জুর, আমিনুর ও নুরুল ইসলাম নামে তিন ব্যক্তির ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ও ক্ষতিগ্রস্থরা বলেন, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে শোরগোল শুরু হলে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। অত্যাধিক বাতাস ও পানির সংকটের কারনে মুহুর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছালেও ততক্ষনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।

এলাকার ব্যবসায়ী আবুল খায়ের জানিয়েছেন, তিনি মঞ্জুর ও আমিনুরের ঘর ভাড়া নিয়ে পাট এবং মুসুরি মজুদ করেছিলেন।মজুদকৃত ৭০০ মন পাট, ৯০ মন মুসুরি, ১টি নসিমন, ১টি ভ্যান ও অন্যান্য মালপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার মালপত্র পুড়ে শেষ হয়ে যায়। বিদ্যুতের সর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: