শ্রীপুরে ৩৭৯ পিচ ইয়াবাসহ যুবক আটক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার ওয়াপদা নামক স্থান থেকে ৩৭৯ পিস ইয়াবাসহ আরমান মিয়া (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। আরমান মিয়া নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পশ্চিম কান্দারগাও গ্রামের মোহম্মদ আলী মিয়ার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এসআই ইন্দ্রজিৎ রায় ও সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী সোনার তরী বাসের যাত্রী আরমান মিয়াকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৩৭৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: