আ’লীগ নেতার মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আ’লীগের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ি পুলিশ সদস্যদের ফাঁসির দাবি জানিয়ে শনিবার মাগুরার শ্রীপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে শ্রীপুর কলেজ রোডে উপজেলা আওয়ামীলীগ এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অংশ নেন।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম ও নিহতের ভাই বাহারুল ইসলাম প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: