”সোয়া শতবর্ষী জরিনা বেগম”- শুভকামনায় মাগুরা জেলা পুলিশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদন- 

জরিনা বেগম। বাড়ি মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামের কান্দাবাশকুঠা এলাকায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানিয়েছেন তার বয়স ১২০বছরের কাছাকাছি।

আজ মাগুরা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে শতবর্ষী এই বৃদ্ধার পথ চলায় শুভকামনা জানিয়ে একটি পোষ্ট দেয়া হয়। এরপর রিতিমতো ভাইরাল হয় পোষ্টটি। পাঠকদের জন্য পোষ্টটি হুবহু তুলে ধরা হলো।

‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে শতবর্ষী এই বৃদ্ধার পথ চলায় নিরন্তর শুভকামনা।

“সোয়া শতবর্ষে জরিনা বেগম”

বার্ধক্য একটি স্বাভাবিক জৈবিক ঘটনা এবং মন্থর ও আনুক্রমিক গতিতে এগিয়ে আসা দৈহিক অবক্ষয়। কত বয়স অতিক্রান্ত হলে একজন মানুষকে বৃদ্ধ বলে বিবেচনা করা যেতে পারে ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর নাকি আরও বেশি। আসলে এর কোনো বাঁধা ধরা নিয়ম নেই। এই বাঁধা ধরার নিয়ম ভেঙ্গে বয়স এগিয়ে চলে নিয়মের গতিতে।

জরিনা বেগম, বয়স (১২০) বছর তেমন একটা নাম, গ্রামঃ- কান্দাবাশকুঠা নিজনান্দুয়ালি, মাগুরা। বয়সে শেষার্ধে এখনও সচল জরিনা বেগম। বয়সের ভার এখনো নুইয়ে ফেলতে পারেনি তাকে। হয়তো বর্তমান সময়ে এত বেশি বয়সের মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। জরিনা বেগম এই বয়সেও সুস্থ আছেন পারেন স্বাভাবিক ভাবে হাঁটতে এবং চলতে ফিরতে। জীবনে অর্থ কড়ি ধন সম্পদের চেয়ে বেঁচে থাকাটা জরুরি। সুস্থ থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনের শেষ চ্যালেঞ্জে জয়ী জরিনা বেগম। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় সোয়া শতবর্ষী জরিনা বেগমের নিরন্তর এই পথ চলায় শুভকামনা।

-মাগুরা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ অবলম্বনে।

 

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: