শ্রীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো উফশী, হাইব্রিড ধানের বীজ ও সার বিতারণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি পূর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, কৃষি প্রণোদনার আওতায় ১২ ‘শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৭’শ জন কৃষকের মাঝে ৫ কেজি উফসি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫’শ জনের মাঝে প্রতি কৃষককে মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: