শ্রীপুরে রক্তাক্ত অবস্থায় উদ্ধারকৃত যুবকের মৃত্যু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে রক্তাত্ব অবস্থায় উদ্ধার হওয়া তুষার মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। নিহত তুষার মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের কালিনগর গ্রামের আশরাফ মোল্যার ছেলে।

পুলিশের ধারণা, তুষার মোল্যা একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে হাসান নামে এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল কেনে। মোটরসাইকেলের প্রকৃত দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা হওয়ায় তুষার মোল্যা মোটরসাইকেলটি ফেরত নিয়ে টাকা ফেরত চাই। গাড়িটি বর্তমানে হাফিজের মোটরসাইকেল গ্যারেজে রয়েছে। এ বিষয়টাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: