শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জনি শেখ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামে।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জোকা গ্রামের জুয়েল শেখের শিশু কণ্যা জান্নাতুল (৭) পার্শ্ববর্তী জোকা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের মক্তবে পড়তে যাই। মক্তব থেকে ফেরার পথে জামাল শেখের ছেলে ২ সন্তানের জনক জনি শেখ একই গ্রামের জামালের বাড়ির পেছনে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই শিশুর চিৎকারে জনি পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই জনি এলাকা ছাড়া।

ভিকটিমের পারিবারিক সুত্রে জানা যায়, জনি বিবাহিত হলেও এমন অপকর্ম সে প্রায় করে আসছে। সঠিক বিচার না হওয়ায় ঘরে স্ত্রীকে রেখে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। সে নেশার সাথেও জড়িত। সোমবার সকালে শিশুটি মক্তব থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা জামাল শেখের লম্পট ছেলে জনি ধর্ষণের উদ্দেশ্য তাকে নির্জন স্থানে নিয়ে যাই। এসময় তার চিৎকারে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত জনি শেখের মা সাফিয়া বেগম বলেন, ছেলে নেশা করে। যখন নেশা করে তখন এই কাজগুলো করে। আমরা অনেক শাসন করেও ভাল করতে পারেনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রীপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: