শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যাকে ঘিরে রহস্য। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মাদ্রাসা ছাত্রী মারুফা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। অপরদিকে পরিবারের দাবি, মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে শুক্রবার রাতে এমন ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মোতাহার শেখের মেয়ে ও রাজাপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কোদলা গ্রামের মোতাহার শেখের মেয়ে মারুফা খাতুনের সাথে চর ইসলামপুর গ্রামের বিপুল শেখের ছেলে তানজিল হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন আগে তানজিল গোপনে বিয়ে করে। গত বৃহস্পতিবার সে নতুন বউ ঘরে তোলে। এ কষ্ট সহ্য করতে না পেরে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মারুফা গড়াই নদীর তীরে গিয়ে বিষপান করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেয়ের মা পারুল বেগম বলেন, কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই। আমাদের উপর অভিমান করে সে বিষপান করে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে তানজিল হোসেনের বাবা বিপুল শেখ বলেন, ওই মেয়ের সাথে আমার ছেলের কোন সম্পর্ক ছিল না। শুনেছি মা-বাবার সাথে অভিমান করে বিষ খেয়ে মারা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: