শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১১ জনের মাঝে ৪ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৯০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, যুব সংগঠক প্রশান্ত কুমার ও প্রশিক্ষিত যুবক আব্দুল মালেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী, সমবায় কর্মকর্তা স্বরসতি রানী দাস, আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজসহ প্রশিক্ষিত যুব ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: