বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের মাগুরা জেলা পর্যায়ের ফাইনাল খেলায় শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টরেট বিজয় চত্ত্বর মাঠে শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শালিখা উপজেলার ধনেশ্বরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ৯-০ গোলে ধনেশ্বরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

এ বিষয়ে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেব জ্যৈতি বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ভালো খেলেছে তাই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে বিভাগীয় পর্যায়ে ভালো খেলবে বলে আশা রাখি।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: