শ্রীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ অর্ধ-শতাধিক বাড়ি-ঘর ভাংচুর লুটপাট আহত ৭। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে রবিবার রাত ও সোমবার সকালে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে। এসময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয়পক্ষের রোজি, লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধাশতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে ওই রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দরহুয়া গ্রামে দু’টি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা । এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজনের সাথে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজনের বাগবিতণ্ডা হয়। পরে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, তাঁরা দুইজনই উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন৷ মারামারির ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবো।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: