মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক উৎসব – ২০১৮ এর আঞ্চলিক উৎসব এবছর মাগুরাতে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে মাইকেল মধুসদন ডিবেট ফেডারেশন এ উৎসবের আয়োজম করে। এতে প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক নবীন বিতার্কিকরা অংশ নেয়।
মাইকেল মধুসদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল নান্নুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, আর্দশ কলেজের অধ্যক্ষ সুর্য কান্ত বিশ্বাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।
অনুষ্ঠানের প্রথম পর্বে বরিশাল, নোয়াখালি, রাজশাহী, খুলনা, যশোর মাগুরা আঞ্চলের আঞ্চলিক ভাষায় বির্তক উপস্থাপন করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ আয়োজন ছিলো ‘English parliamentary debate’ যেখানে Speaker- এর দায়িত্ব পালন করেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়।

