শ্রীপুরে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুরে আসন্ন কুরবানী উপলক্ষে ইমাম, কসাই, খামারী, ব্যাপারী, চামড়া ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মাঝে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রাণিসম্পদ দপ্তর এ সভার আয়োজন করে।

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল- জান্নাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলী প্রমুখ।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদনমোহন রায়ের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক, কসাই, খামারী, ব্যাপারী, চামড়া ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বক্তাগণ কুরবানীর পশুর নানা বিষয় ও কুরবানী পরবর্তী বর্জ্য অপসারণ নিয়ে বক্তব্য রাখেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: