শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমানের হত্যাচেষ্টার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শনিবার বিকেলে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে । উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে জেলা পরিষদের ডাকবাংলো হয়ে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় । বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা, আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বক্তারা মাহফুজুর রহমানের হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এ-ই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারায় সকলে ক্ষোভ প্রকাশ করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: