শ্রীপুরে শ্রমিক লীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা শাখা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমান ওরফে মাহফুজ সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন। তিনি গুরুতর অসুস্থ্য । তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে আমলসার ইউনিয়নের বদনপুর নামক স্থানে তিনি এ হামলার শিকার হন।

সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান বর্তমানে শ্রীপুর উপজেলা শাখা শ্রমিক লীগের আহবায়ক এবং শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত সুরত আলী বিশ্বাসের ছেলে।

গুরুতর জখম শ্রমিক লীগ ও আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমানের ভাই শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাই মাহফুজুর রহমান লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বদনপুর নামক স্থানে পৌছালে ওই এলাকারই বাসিন্দা শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি নেতা বদরুল আলম হিরোর নেতৃত্বে রাব্বি, পিকুল, শাহিন, লিটন, আশরাফ, সেলিম, হাসমত, শরীফসহ একদল সন্ত্রাসী তাঁর ভাই মাহফুজকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ওখানেই ফেলে রেখে চলে যায়। সংবাদ পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরোও বলেন, তার ভাই পরপর দুইবার আমলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাঁর ভাই ইউপি সদস্য প্রার্থী ছিলেন। কিন্তু সেখানে হিরোর অনুসারী ফারুক হোসেন এবার মেম্বার নির্বাচিত হন। একমাত্র প্রার্থী হওয়ার কারণেই বিএনপি নেতা বদরুল আলম হিরো তার লোকজন দিয়ে পরিকল্পিতভাবে মাহফুজকে কুপিয়ে আহত করেছে।

তবে এ বিষয়ে জানতে বিএনপি নেতা বদরুল আলম হিরোর একাধিক মোবাইল ফোন নম্বও বন্ধ থাকায় বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কৃষ্ণপদ সরকার বলেন, মাহফুজুর রহমানের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের কোপের আঘাত রয়েছে। বর্তমানে তিনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, ঘটনাটি আমি জেনেছি। তাকে বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ থানায় আসেনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: