শ্রীপুর উপজেলাকে “ভূমিহীন-গৃহহীন” মুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা বিষয়ে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা – উল – জান্নাহ ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক এম আর জিন্নাহ, মোঃ নাসিরুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ, জাহিদুল ইসলাম জুয়েল, মুজাহিদ শেখ, মোঃ মহসিন মোল্যা, রাশিদুল ইসলাম, আবদুর রশিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা -উল – জান্নাহ জানান, বিগত দিনে শ্রীপুর উপজেলায় ১২৩ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ৮ টি ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, শ্রীপুর উপজেলায় কোনো ভূমিহীন -গৃহহীন নাই । অচিরেই শ্রীপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: