আমুড়িয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদরের আমুড়িয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত ও কমপক্ষে ১০টি বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৭ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনরা জানান- গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মহব্বত আলী ও মশিয়ার মেম্বরের সমর্থকদর মধ্যে দীর্ঘদিন ধরে রেশারেশি চলে আসছিল। ইতিপূর্বে তাদের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আজ সকাল ৯টার দিকে মাত্র ১৫শ টাকা দেনার কথা বলে মহব্বত গ্রুপের রেজাউল এর সাথে মশিয়ার মেম্বরের সমর্থক গোলাম রসুলের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে রেজাউল, উজ্জল, রবিউলসহ প্রায় ৫০ জনের একটি দল রামদা, ছ্যানদা, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে মশিয়ার মেম্বরের সমর্থকদের উপর হামলা চালায়। এতে মুজিবর, কিবলু, গোলাম রসুল, আযুব, তরিকুল, ডাবলু, মঞ্জু, গোলাম নবী, মুজিবর, বাদশাসহ অন্তত ২০ জন আহত হয়। এ সময় কমপক্ষে ১০টি ঘরবাড়িতে ভাংচুর চালানো হয় বলে জানান তারা। আহতদের মধ্যে ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থানকারি মাগুরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আহসান হাবিব জানান- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: