শ্রীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

জেলা তথ্য অফিসের আয়োজনে মাগুরার শ্রীপুরে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ উন্মুক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ।

উন্মুক্ত বৈঠকে বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী নির্যাতন রোধ, সরকারি আইন সহায়তা ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: