শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ এর উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারি কমিশনার (ভূমি) শীতেষ সরকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারন সম্পাদক আশরাফ হোসেন পল্টু, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে।

অপরদিকে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বারিয়াপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইবেকারে সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।

উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: