শ্রীপুরে মাদক ও টোপ ব্যাবসার হোতা সবুজ মোল্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন। Magura news

মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার মহেশপুর এলাকার মাদক ও টোপ ব্যাবসার হোতা সবুজ মোল্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মলেন করেছে এলাকাবাসী। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহেশপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল শেখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জিয়ারুল শেখ জানান, মহেশপুর গ্রামের মোহম্মদ মোল্যার ছেলে সবুজ মোল্যা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ও টোপ ব্যাবসা নিয়ন্ত্রন ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগে তার পছন্দের প্রার্থী উত্তীর্ণ না হওয়ায় সে তার লোকজন নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ পরীক্ষা কমিটির সদস্যদের আটকে রাখে। পরে রেজ্যুলেশন খাতা, পরীক্ষার খাতা ও ফলাফল সিট জোর করে নিয়ে যায় এবং অফিস ভাংচুর করে। পরবর্তীতে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজেশে ২ জনকে নিয়াগ দিলেও অফিস সহকারী পদে কাউকে নিয়োগ দেয়নি। এতে ক্ষুব্ধ হয় ওই পদে নির্বাচিত প্রার্থী অলিয়ার রহমান মাগুরা বিজ্ঞ আদালতে মামলা করছেন, যা এখনো বিচারাধীন। এদিকে গত ৩০ মার্চ বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য সবুজ নির্বাচিত সদস্যদর বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয় তাকে সভাপতি বানানোর জন্য চাপ দেয়। পরবর্তীতে ৬ জন সদস্য বিভিন্ন কায়দায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে এসে সাবেক সভাপতি ডাঃ অমরেদ্রনাথ দেউড়িকে সভাপতি নির্বাচিত করে। গত বহস্পতিবার সবুজকে পুলিশ আটক কর দস্যুতা মামলায় আদালতে সোপর্দ করেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই আলমগীর হোসেন জানান, সবুজকে ৩৯২ ধারায় দস্যুতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এবং এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: