শ্রীপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মুক্তম ঞ্চে মঙ্গলবার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ থেকে ২৩ মার্চ সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান মালায় মঙ্গলবার ছিলো মুক্তিযোদ্ধা সমাবেশ। সকালে মুক্তিযোদ্ধাগণ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ও পরবর্তিতে মত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও কামানা যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রেজাউর রহমান, মাগুরা সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্সী আবদুর রউফ, শ্রীপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহম্মদপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হাই, শালিখা উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী।

সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা, সদর উপজেলার আহ্বায়কসহ অন্যরা। অনুষ্ঠান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: