শ্রীপুরে নকল ও ভেজাল কিটনাশক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি ও কৃষকদের ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে নকল ও ভেজাল সার, কিটনাশক তৈরিকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করছে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসি। শুক্রবার বিকেলে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য রুহু ল আমিন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মোতালেব মোল্লা, সিআইজি দলের সদস্য আনিচুর রহমান, মোস্তাফিজুর রহমান, রাজু শেখ, মঈনুল হাসান, ক্ষতিগ্রস্থ কৃষক ইবাদত, জাহিদ, এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

মানববন্ধনে বক্তারা মাটিকাটা মেসার্স খান ট্রেডার্সের সরবরাহ করা নকল ও ভেজাল সার, কিটনাশক তৈরিকারী আজগর আলী খানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ঘাসিয়াড়া – কমলাপুর মাঠের অন্তত ১০ জন কৃষকের আনুমানিক ৭ একর জমির পেঁয়াজ নকল ঔষধ ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায় । এরই সূত্র ধরে গত বুধবার সহকারী কমিশনার ( ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট খান ট্রেডার্সের মালিককে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: