শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ  উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিকী কর্মকান্ডের মাধ্যমে ভূমিকম্প, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তেলের আগুনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষার কৌশল এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের বিভিন্ন সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ।

এসময় মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান বলেন সাধারণ মানুষ যেন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে এবং অপরকে সহযোগিতা করতে সক্ষম হয় সেই লক্ষ্যেই আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: