শ্রীপুরে ডিসি ইকো পার্কের শুভ উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামে গড়াই নদীর তীরে ডিসি ইকো পার্ক রিভার ভিউ কটেজের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান গতকাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের সামসুজ্জোহা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

উপজেলার বরইচারা গ্রামের গড়াই নদীর তীরে চিত্তবিনোদনের লক্ষ্যে স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রায় সাত একর জমির উপর এলজিএসপি প্রকল্পের আওতায় এ পার্ক ও রিভার ভিউ কটেজ নির্মাণ করা হয়েছে।

ইকোপার্ক উদ্বোধন শেষে জেলা প্রশাসক নৌকাযোগে দ্বারিয়াপুর ইউনিয়নের  গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে দ্রুত জেলা প্রশাসনকে অবহিত করতে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি গড়াই নদীর ভাঙ্গন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: