শ্রীপুরে কলেজ শিক্ষকের বাড়ি জবর দখল করে মসজিদ নির্মাণের চেষ্টা, আদালতে মামলা । Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক

শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের কলেজ শিক্ষক আবদুল আউয়ালের বাড়ি জবর দখল করে মসজিদ নির্মাণের পাঁয়তারা করছে এলাকার কতিপয় কুচক্রী মহল। নিরুপায় হয়ে ওই শিক্ষক কর্তৃক কুচক্রী মহলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের। যার নং ৪৩৫/২১।

মামলার বিবরণে জানা যায়, ৫৩ নং দ্বারিয়াপুর মৌজার সি এস ৩৫, এস এ ৫৮ এবং আর এস ৬৭৯ নং খতিয়ানের সি এস, এস এ দাগ নং ৩৯৬ যার আর এস দাগ নং ৬৭১। এবং জমির পরিমান ২৯ শতক। এ জমির মালিক কলেজ শিক্ষক আব্দুল আওয়াল ও তাঁর অপর দুই ভাই। দীর্ঘদিন যাবৎ কলেজ শিক্ষক ও তাঁর ভায়েরা নির্বিঘ্নে অত্র বসতভিটায় শান্তিতে বসবাস করলেও বিগত আর এস রেকর্ড আমলে মাঠ জরিপে সঠিকভাবে রেকর্ড হলেও প্রিন্ট আমলে ভ্রামাত্মকভাবে শিক্ষকের ফুফুদের নামে আংশিক রেকর্ড হয়। পরে এ ভ্রামাত্মক রেকর্ডের বিরুদ্ধে ওই শিক্ষক ও তাঁর ভাইয়েরা বাদী হয়ে মাগুরা বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে।

আদালতে মামলা চলাকালীন সময়ে এলাকার কতিপয় কুচক্রী মহল শিক্ষকের ফুফুদের নামে ভ্রমাত্মক রেকর্ড হওয়া জমির আংশিক খরিদ করে জোর জবর দখল করে বসত বাড়ির উপর মসজিদ নির্মাণের পায়তারা করছে। এমন কি লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে সেখানে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এমতাবস্থায় শিক্ষক আব্দুল আওয়াল বাদী হয়ে বিজ্ঞ আদালতে ৭ জনকে আসামী করে ১৪৪ ধারায় মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলেন, আবুল কালাম, সাদ্দাম জোয়ার্দার, হাফিজ জোয়ার্দার, শাহীন জোয়ার্দার, দরবেশ জোয়ার্দার, আনোয়ার হোসেন মোল্লা এবং সাহেব আলী মোল্লা।

এ মামলার পরিপেক্ষিতে বিজ্ঞ আদালত মূল মামলার নিষ্পত্তি শুনানী না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তির উপর নিষেধাজ্ঞাসহ স্থিতিবস্থার আদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার স্বত্বেও আসামীগণ কলেজ শিক্ষকের মূল্যবান ফলজ গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এবং তাদের এ জবর দখল অব্যাহত রাখলে উক্ত আসামীদের বিরুদ্ধে শিক্ষক বাদী হয়ে আদালতে আর একটি সি আর মামলা দায়ের করে। যার নাম্বার হলো ৭৪৬/২১। এতে আসামীগণ আরো ক্ষিপ্ত হয়ে তাদের জোর জবর দখলের পায়তারা অব্যাহত রেখেছে। এমনকি ওই শিক্ষক পরিবারকে প্রতিনিয়ত নির্যাতন হয়রানিসহ বিভিন্ন ধরণের মামলা দিয়ে আসছে। পরিবারটি এখন অসহায়। এ জোর জবর দখল ও নির্যাতনের বিরুদ্ধে মামলা করায় আতঙ্কের মধ্যে আছে শিক্ষক ও তাঁর পরিবার। এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, আমরা বাদীর ফুফুদের কাছ থেকে এ সম্পত্তি ক্রয় করছি। আদালতে মামলা চলছে বিষয়টি আদালত দেখবে। তবে ওই জমিতে সাইনবোর্ড টাঙানো হলেও কাজ শুরু হয়নি।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: