মাগুরানিউজ.কমঃ
নাম কি? জিজ্ঞাসা করতেই মাথায় থাকা কাপড় দিয়ে মুখ ঢাকলেন বৃদ্ধা, পাশে বসা সঙ্গী জানালেন বৃদ্ধার নাম মানু। আজ মাগুরার শ্রীপুরের ৮নং নাকোল ইউনিয়ন পরিষদের ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আহসান উল্লাহ শরিফীর উপস্থিতিতে নাকোল ইউপি চেয়ারম্যান জনাব হুমাউনুর রশিদ মুহিত তালিকাভূক্ত ভিক্ষুকদের কর্মদক্ষতা নিরুপনের নিমিত্তে সরেজমিনে ইউনিয়নের ভিক্ষুকদের নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সমাবেশ করেছেন। ছবিতে সহযোগীতা পাবার অপেক্ষমান ভিক্ষুকেরা।


