শ্রীপুরে অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে কর্মজীবীরা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে মাগুরার শ্রীপুর উপজেলার মানুষ। বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে কর্মজীবীরা। শীতের গরম জামাকাপড় পরে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন উপজেলাবাসী।

বৃহস্পতিবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বেড়ে যায়। ফলে চরম ভোগান্তির বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই কর্মজীবী মানুষেরা বের হয়। বৃষ্টি ও শীতের কারণে কাজ করতে পারছেনা। ফলে বেকার সময় পার করছে তারা। এদিকে উপজেলায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অনেকে বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই কাজ চালিয়ে যাচ্ছেন৷

মাগুরা সদর উপজেলার আলমখালি গ্রামের শ্রমিক সুজন বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শ্রীপুরে টলি নিয়ে এসেছিলাম গাছের লগ নিতে। বৃষ্টির কারণে নিতে পারছি না। এখন ফিরে যাবো তারও কোন উপায় নেই। বৃষ্টি কমে গেলে বাড়িতে চলে যাব। আর বৃষ্টি না থামলে ভিজে ভিজে বাড়িতে যেতে হবে।

উপজেলার বারইপাড়া গ্রামের শ্রমিক আকিদুল ইসলাম বলেন, সকাল থেকেই বৃষ্টিতে ভিজেই কাজ করছি। না করে কি করবো? কাজ না করলে যে সংসার চলে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শীতের এই সময়ের হালকা বৃষ্টিতে মাঠে থাকা খেসারি, মসুর, পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালাইসহ শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কষিবিদ সালমা জাহান নিপা জানান, অনাকাঙ্খিত এই বৃষ্টি ফসলের ক্ষতি হবে না। রবি শস্যের জন্য বৃষ্টির পানি উপকারী। তবে বৃষ্টির কারণে ফসলি মাঠের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: