শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে আজ শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী।

উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, খুলনা মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুকুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা সম্মেলন কমিটির আহবায়ক ও সম্মেলনের উদ্বোধক এ্যাড. মঈনুল ইসলাম পলাশ প্রমুখ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ পান্না খাতুন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। সরকার কৃষিখাতে নানা ধরনের ভতুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে। সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক অংশ গ্রহণ করেন।

সম্মেলনে নজরুল ইসলামকে সভাপতি ও ফরিদুল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৪ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

No description available.

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: