শ্রীপুরে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রশীদ মোড়ে শুক্রবার বিকেলে গরীব ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারী উন্নয়ন ফোরাম (ইউএনএফ) পশরা, ফরিদপুর শাখার বাস্তবায়নে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সোহেল বিশ্বাস (বাবু)‘র উদ্যোগে ১০১ টি কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুণ-আর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান কনক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্যা, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়নের ২-নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মোল্যা প্রমুখ।

স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহানা সুলতানা কমলা, মোঃ সাহেব মোল্যা, মোঃ আঃ রউফ বিশ্বাস, আঃ রব, মোঃ শাহিন শেখসহ অন্যরা।

প্রধান আলোচক মোঃ হারুণ-আর-রশিদ বলেন, শীতের তীব্রতায় দুস্থ, অসহায় মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে এই শীতবস্ত্র বিতরণ করা। উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্যে । এরকম কার্যক্রম সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি।

 

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: