শ্রীপুরে জুতা বিহীন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ! অতঃপর….

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র –

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে স্যান্ডেল পায়ে কুচকাওয়াজে অংশগ্রহণ করে মাগুরার শ্রীপুর ইউনিয়নের হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল। কমলমতি শিশুদের পায়ে ছিলোনা জুতা।বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হলে তখনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের জুতা প্রদানের ঘোষণা প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসাল উল্লাহ শরিফী জানান, হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পাশে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠানটির অধিকাংশ ছাত্র-ছাত্রী আশ্রয়ন কেন্দ্রে বসবাসকারী গরীব পিতা-মাতার সন্তান। বিষয়টি নিয়ে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত আগ্রহের সাথে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদেরকে জুতা প্রদানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হবে আশ্বাস প্রদান করেন।

 

এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে (৭২ জন) জুতা প্রদান করা হয়।

কার্যক্রম সফল করায় শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম টোকনের ভূমিকার প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে এধরনের কার্যক্রম অন্যান্য ইউনিয়নে অব্যহত থাকবে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: