শ্রীপুরে দোয়া মাহফিলে খাবার খেয়ে ২৬ শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত

মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের
২৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৯ জন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

জানা যায়, রবিবার তারাউজিয়াল গ্রামের বেলায়েত আলীর বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রচন্ড গরমে দুপুরের খাবার খেয়ে উক্ত এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ২৬ জন শিক্ষার্থী রাতেই অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে তাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পরপরই ১৭ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৯ জনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ভর্তিকৃতরা হচ্ছে- আবু তালহা (৮), রনি আলী (৭), জয়নাল (১১), আবির শেখ (১১), ইয়াকুব (১০), ইউসুফ (১০), রাহাত (১১), সাইদুর (৯) ও আবুজার (১০)।

এবিষয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিক এহসান মঙ্গলবার সকালে প্রতিনিধিকে বলেন, প্রচন্ড গরমে দুপুরের খাবার খেয়েই মুলতঃ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বেশ কয়েকজনকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৯ জন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: