শ্রীপুরের সব্দালপুরে নৌকা প্রতীকের প্রার্থী পান্না খাতুনের উঠান বৈঠক। Magura news

মহসিন মোল্যা , বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরের সব্দালপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারাউজিয়াল গ্রামে প্রার্থীর বাড়ির উঠানে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষকলীগের নেতৃবৃ্ন্দ। উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুন বলেন, বর্তমান বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই আমরা নারীরা আজ দেশে রাজনীতি করছি এবং এলাকার জনসাধারণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার জন্য আজ দেশের জনগণ নারীনেতৃত্বের ওপর আস্থা রাখতে পারছে। শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অগ্রদূত। আমাকে নেত্রী এবার মনোনয়ন দিয়েছে। আমি সবাইকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। উঠান বৈঠক শেষে পান্না খাতুন নেতৃবৃৃন্দসহ এলাকার ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: