বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরা হলো না শ্রীপুর অগ্রণী ব্যাংক শাখার জুনিয়র কর্মকর্তা উজ্জ্বল হাসানের। রোববার সন্ধ্যায় ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত উজ্জ্বল হাসান মাগুরা সদর উপজেলার বড় শোলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার দিকে উজ্জ্বল (৩৬) মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল শ্রীপুর থেকে মাগুরায় ফিরছিলেন। মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালীয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: