শ্রীপুরে ‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’এর উদ্বোধন। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর উপজেলা সদরের মুক্তা মার্কেটে মঙ্গলবার ২০ শয্যা বিশিষ্ট
‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে এ ‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক
কমপ্লেক্স’-এর উদ্বোধন ঘোষণা করেন।
শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ
মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি
চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা
সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর
রহমান ফজলু প্রমুখ।
শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-
খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, আওয়ামী লীগ ও
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রতিষ্ঠানটি
সেবামূলক প্রতিষ্ঠান এ যেন গলাকাটা প্রতিষ্ঠানে পরিণত না হয়। সেবার
মানসিকতা নিয়ে মানুষের চিকিৎসা করতে হবে। টাকার পিছনে নয়, সেবার
পিছনে দৌঁড়াতে হবে। সঠিক সেবা দিলে টাকা এমনিতেই চলে আসবে।
তিনি গরীবদের জন্য কমপক্ষে ১০ ভাগ খরচ ছাড় দেওয়ার প্রস্তাব দেন তিনি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাবুল রেজা জানান, মাগুরা-১ আসনের এমপি মহোদয়
কর্তৃক পরিচালিত মহামারী করোনাকালীন ‘উপজেলা করোনা হটলাইন টিমে’র
সদস্য সচিব হিসেবে মানুষের বাড়িতে বাড়িতে সেবা প্রদান করতে গিয়ে
এমন একটি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয়েছে। আজ তা
বাস্তবে পরিণত হলো। আগামীতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে
চাই।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: