শালিখায় যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখায় জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আজ  সোমবার দুপুর ১২ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। এসময় পরিবারভিত্তিক ঋণদান কর্মসূচি তালখড়ি কেন্দ্রের ৪০ জন ও  হাজরাহাটি কেন্দ্রের ৪০ জন যুবকের হাতে ১২ হাজার টাকা করে মোট ৯  লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: