আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নিরাপদ দুরত্ব বজায়
রেখে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে দূর্যোগ ও পূণর্বাসন ব্যবস্থাপণা অধিদপ্তরের
সহযোগিতায় জি আর প্রকল্পের আওতায় অত্র এলাকার ১’শত হতদরিদ্র কর্মহীন
ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী
জালাল উদ্দীন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার
রহমান।


