শালিখার তালখড়ি ইউনিয়নে ভিজিএফ ও জিআর এর চাল ও নগদ অর্থ বিতরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
মাগুরার শালিখায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভ্যান শ্রমিক,রাজমিস্ত্রি,পরামানিক, কর্মজীবি ও অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ করা হবে৷ ১০ কেজি করে মাথাপিচু মোট ২৪৫ জনের মাঝে এই চাল ঈদুল আযহার আগে হতদরিদ্রদের মাঝে এই সহায়তা দেওয়া হবে বলে জানা যায়। এছাড়াও গতকাল মঙ্গলবার মাথাপিচু নগদ অর্থ ৫০০ টাকা করে মোট ৬৩৪জনকে বিতরণ করা হয়েছে৷ কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয় তালখড়ি ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে। সকাল থেকেই হতদরিদ্র সাধারণ মানুষ পরিষদের সম্মূখে সারিবদ্ধভাবে লাইন ধরে এবং স্বাস্থবিধি মেনে দাড়িয়ে সুশৃঙ্খলার সাথে নগদ অর্থ গ্রহণ করেন।
ঈদের আগে আরও ১০০ জন হতদরিদ্রদের মাঝে ৫০০টাকা করে জিআর এর এই অর্থ বিতরণ করা হবে বলে জানা জানা গেছে৷ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি বজায় রেখে এই নগদ অর্থ বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালখড়ি ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি মোঃ সিরাজ উদ্দিন মন্ডল৷ এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা মোঃ জাকির হোসেন, বাবু মেম্বর,মোঃ সামছুর রহমান,রিয়াজ মোল্যাসহ গ্রাম পুলিশ ও চৌকিদারবৃন্দ৷ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের দুস্থ মোট ৮৩৪ জন পরিবার প্রধানকে নগদ অর্থ মাথাপিছু ৫০০ টাকা করে ও ১০ কেজি হারে (ভিজিএফ) ও জিআর এর চাল ২৪৫ জনকে ১০কেজি করে চাল বিতরণ করা হবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: