মাগুরানিউজ.কম:
“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা”এ শ্লোগানকে সামনে রেখে শতভাগ ভর্তি নিশ্চিতকরণের লক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।


