উন্নয়ন মেলায় উৎসবমুখর শ্রীপুর

মাগুরানিউজ.কম: আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সহকারী কমিশনার (ভূমি) শীতেষ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রইছউজ্জামান, সমাজসেবা অফিসার কাজী আরিফ বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেলায় ৪০টি স্টলে ষ্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: