মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন কর্মকাণ্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এবং বাল্যবিবাহ রোধ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী গ্রামে মহিলা কাউন্সিলর উল্লাসী রানী বিশ্বাসের বাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহের কুফল, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিতকরণ ও উদ্বুদ্ধ করেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, নাকোল ইউনিয়নের মহিলা সদস্য উল্লাসী রানী বিশ্বাসসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।


