সুবর্ণ জয়ন্তীতে উৎসবমুখর হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরের হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ। দু’দিনব্যাপি অনুষ্ঠানমালা আজ রবিবার শুরু হয়েছে।

এ উপলক্ষে সকালে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় দারিয়াপুর-বরইচারা গ্রাম প্রদক্ষিণ শেষে স্কুল মাঠের সমাবেশে মিলিত হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

স্মারক বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাজেদা খাতুন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, বর্তমান সভাপতি প্রকৌশলী কাজী শরিফুল ইসলাম ফরহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মেহেদী আহসান।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এনটিভির বার্তা সম্পাদক এস এম আকাশ এবং শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার উপস্থাপনায় দু’দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ঢাকা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের তিন সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: