নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলাকারীদের উল্টো মামলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের মামলার আসামীরা জামিন নিয়েই একজোট হয়ে মন্দির কমিটির সদস্যদের নামেই দায়ের করলো পাল্টা মামলা। বৃহস্পতিবার ওই গ্রামের হাসেম মোল্ল্যা বাদী হয়ে মাগুরা ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন বলে জানা গেছে। হাসেম মোল্ল্যা মন্দির ও প্রতিমা ভাংচুর মামলার অন্যতম আসামী। এঘটনায় সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের মনে নতুন করে আতংক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কাদিরপাড়া গ্রামের রাধাকান্ত জিও মন্দিরের ১৭ একর ৯৪ শতক দেবোত্তর সম্পতি নিয়ে স্থানীয় প্রভাবশালী দখলদারদের সাথে মন্দির কমিটির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার (২০ নভেম্বর) কাদিরপাড়া গ্রামের স্থানীয় বি.এন.পি নেতা ইসলাম শেখের নেতৃত্বে হাসেম মোল্ল্যা, ইসারত, রাশেদ. ইউনুসসহ ২০/২৫ জন দুর্বৃত্ত মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনার রাতেই হামলার শিকার অসীম দাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। গত বুধবার আসামীরা আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন দেন। এর একদিন পর বৃহস্পতিবার আসামীরা একজোট হয়ে পাল্টা মামলা দায়ের করেছে।

মন্দির ও প্রতিমা ভাংচুর মামলার বাদী কাদিরপাড়া গ্রামের অসীম দাস বলেন, অন্যায়ভাবে হামলা ও মামলা দায়েরের ফলে এখন আমাদের মনে অজানা আতংক বিরাজ করছে। তিনি বলেন, মন্দির কমিটির ১৩ জন সহ মোট ১৪ জনের নামে পাল্টা মামলা করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাগুরা জেলার শাখার সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহ বলেন, যারা মন্দিরে হামলা করলো, তারাই আবার মামলা করলো। এটা নিতান্তই দু:খ জনক।

মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান বলেন, কোন প্রকার সমস্যা যাতে না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: