কৃষকের মন আনন্দে ভাসছে

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

বাঙালীর চিরায়ত ঐতিহ্য নতুন ধান কাটা ও সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে মাগুরাতে শুরু হয়েছে নবান্ন উৎসব।

এখন হেমন্তের এই কুয়াশা ভেজা ঋতুতে দিগন্ত জোড়া মাঠে পাকা ধানক্ষেতের হলদে রঙ দেখে কৃষকের মন আনন্দে ভাসছে। কারণ কৃষকের গোলাঘর ভরে যাবে আমনের নতুন ধান দিয়ে।

মাগুরার গ্রামের গৃহস্থ বাড়ির বধূরা নতুন ধানের চাল দিয়ে তৈরি করছে পুলি পিঠা, তেল পিঠা, গোলাপ পিঠা, পাটি শাপটা, দুধ পিঠা, ছিম পিঠা, গরগরিয়া পিঠা, ভাপা পিঠাসহ বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী পিঠা পায়েস ক্ষীরসহ নানান জাতের খাবার।

যারা নতুন ধান কেটেছেন তাদের বাড়ির উঠান মৌ-মৌ গন্ধে ভরে গেছে। রান্না হচ্ছে নতুন ধানের ভাত। কৃষাণ-কিষানীসহ সবাই মিলে আনন্দঘন পরিবেশে খাচ্ছেন সেই ভাত। নবান্ন উপলক্ষে মেয়েকে নাইয়র আনা হচ্ছে এবং দাওয়াত দেওয়া হচ্ছে বাড়ির জামাইকে।

অনেকেই পরম করুণাময়ের শুকুরিয়া আদায়ে বাড়িতে মিলাদ মাহফিল করছেন এবং মসজিদে শিন্নী দিচ্ছেন। অপরদিকে হিন্দু সম্প্রদায় লোকজন ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে পুজা অর্চনা করে নতুন ধানের চালের অন্ন গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: